ধূমকেতু প্রতিবেদক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে র্যাব-১২।
শুক্রবার (১৩ আগস্ট) জুমার নামাজের পর বিশেষ মোনাজাত এবং এতিম শিশুদের সাথে এ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

র্যাব-১২ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রুপকার। তিনি শুধু বাঙ্গালীর নয়, ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন, র্যাব-১২ এর অধিনায়ক রফিকুল হাসান গণি, এ্যাডিশনাল ডিআইজি, সকল অফিসার, সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ।


