ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গায় ১,৫০,০০০ হাজার নকল বিঁড়িসহ ব্যবসায়ী আরিফুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শুক্রবার (১২ আগস্ট) রাত পৌনে ১০ টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর গ্রামস্থ সলঙ্গা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফুল কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বাঁশেরদিয়াড় এলাকার মৃত ইব্রাহিম হোসেন ভোলার ছেলে।

র্যাব-১২ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর গ্রামস্থ সলঙ্গা মোড় ঢাকা টু রাজশাহী মহাসড়কের উত্তর পার্শ্বের পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১,৫০,০০০/- (এক লাখ পঞ্চাশ হাজার) নকল বিঁড়িসহ ব্যবসায়ী আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


