IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা আটক

নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে ৫ শিশু, ২ নারী ও এক পুরুষসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় লোকজন। তারা সবাই হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।

শনিবার (১৪ আগস্ট) সকালে আটককৃত রোহিঙ্গাদের পুনঃরায় ভাসানচরে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হচ্ছেন, বদি আলমের স্ত্রী রামিদা (২৯), সন্তান রোকসানা আক্তার (৭), ওমর ফারুক (৫), রুবিনা আক্তার (৫), হাফেজ আহম্মদের ছেলে জিগার আলম (২৩), জিগারের স্ত্রী রোকেয়া (২২), মেয়ে রোজিনা (২) ও ছেলে শাহেদ (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ারহাট বাজারে এসে একটি অটোরিকশায় উঠে ৮ জন। পরে বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদেরকে আটক করে। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয় গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধিদের জানানো হয়। বিষয়টি নিশ্চিত হয়ে থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রোহিঙ্গাদের ভাসানচর কর্তৃপক্ষের সাথে কথা বলে আজ শনিবার সকালে জনতা বাজার ঘাটে পাঠানো হয়েছে। দুপুর ১২টার দিকে ওই ঘাট থেকে ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31