ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর রাণীনগরে স্বাধীনতার মহান স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ চিত্রাঙ্কন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) সকাল ১০ ঘটিকার সময় নওগাঁ জেলার রানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন শেষে শিল্পকলা একাডেমিতে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় উপজেলার সদরসহ আশপাশের ৬ টি বিদ্যালয়ের ২০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জয় কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ প্রমুখ।


