IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জের জোসি ভারতীয় অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের জোসি ভারতীয় অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসিকে ভারতীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর মহাজনপাড়া মহল্লার শফিকুল ইসলাম ছেলে জানিবুল ইসলাম জোসি (৩০) ও দূলর্ভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে বাসির আলী (৪০)। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, আট রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি জানান, রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে সোমবার রাতে দুটি পিস্তল ও গুলিসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে জানিবুল ইসলাম জোসি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের ফ্রন্টলাইনার ছিলেন।

তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ থানায় অস্ত্র-বিস্ফোরক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

ডিবি প্রধান বলেন, ভারতের সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিক্রির জন্য রাজধানীতে নিয়ে আসে এই চক্র। তারা কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে।

এই অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানা এলাকায় মামলা হয়েছে। এদিকে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, অস্ত্রসহ জোসির আটকের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। শিবগঞ্জ থানায় অস্ত্র ও মাদকের মামলা আছে কিনা আমার জানা নেই।

তবে রাজনৈতিক মামলা থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারী রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর বাজারের পেঁয়াজপট্টি এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ জানিবুল ইসলাম জোসিকে আটক করেছিল র‌্যাব।

এ সময় তার দুই সহযোগিও আটক হয়। ওই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31