IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় ভ্যানচালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ইউপি সদস্য আটক

সিংড়ায় ভ্যানচালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ইউপি সদস্য আটক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় মিজু আহমেদ (৩৫) নামের এক ভ্যানচালককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তাজপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ফজর আলীকে (৩৮) আটক করেছে সিংড়া থানা পুলিশ। এ বিষয়ে মিজু আহমেদ এর মা মর্জিনা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে সিংড়া থানায় মামলা দায়ের করেছেন।

ভূক্তভোগী মিজু আহমেদ অত্র ইউনিয়নের খরসতি গ্রামের মোতালেব কাজীর পুত্র।

জানা যায়, সোমবার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খরসতি বাজারে ইউপি সদস্য ফজর আলীর ২য় স্ত্রী রেখার দোকানে আসে তাঁরই মামাতো ভাই ভ্যানচালক মিজু আহমেদ। এসময় রেখার স্বামী ফজর আলী ভেতরে প্রবেশ করেই মিজুকে বেদম প্রহার করতে থাকে। পরে তাঁকে ঘরের খুটির সাথে বেঁধে লোহার রড দিয়ে মারপিট করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পুলিশ এসে মিজু আহমেদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, এ খবর পাওয়া মাত্র আমি ঘটনাস্থলে যাই। ভ্যানচালককে পাশবিক নির্যাতন করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ভ্যানচালককে মারধরের ঘটনায় তাঁর মায়ের করা মামলায় ইউপি সদস্য ফজর আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31