IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষ
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদের কারখানার সন্ধান, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদের কারখানার সন্ধান, আটক ২

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেশীয় মদের কারখানার সন্ধান পেয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজবি সদস্যরা। পরে অভিযান চালিয়ে তা ধ্বংশ করে দেয়া হয়। এসময় বিপুল পরিমান দেশীয় বাংলা এবং ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি এবং সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁদশিকারী গ্রামে।

এ ঘটনায় আটক করা হয়েছে কারখানার মালিক চাঁদশিকারী গ্রামের হাদিসুল ইসলামের ছেলে বাইরু ইসলাম (৪০)ও সেবনকারী তেলকুপি গ্রামের মৃত চাঁন মুন্সির ছেলে উকিল (৪২)। তাঁদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকালে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার রাতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ব্যাটালিয়নের কার্যালয় হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যেন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মদের কারখানাটি ধ্বংশ করা হয়।

তিনি আরও জানান, ওই কারখানা হতে সীমান্ত এলাকায় দেশীয় মদ সরবরাহ করা হত। এছাড়া বিভিন্ন এলাকা থেকে মাদকসেবিরা সেখানে গিয়ে মাদক সেবন করত।

জানতে চাইলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, সীমান্তে মদের কারখানা থাকায় আমরা উদ্বিগ্ন। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবি, পুলিশ, জনপ্রতিনিধি এবং কমিউনিটি পুলিশের সদস্যরা কাজ করছে। তার পরেও আইনশৃঙ্খলা বাহীন সদস্যদের চোখ ফাঁকি দিয়ে একেবারেই সীমান্তে মদের কারখানা গড়ে উঠায় যুব সমাজ ধ্বংশ হয়ে যাবে। তিনি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহবান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31