ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : ভয়াল ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে ও খুনিদের রায় দ্রুত কার্যকরের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পৌর আয়ামী লীগের উদ্দোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে দলীয় কার্যালয়ে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে সেখান থেকে পৌর আয়ামী লীগের উদ্দোগে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সহ সভাপতি মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য শাহনেয়াজ আপু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য ফাইজা রহমান কনক, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আমানউল্লাহ বাবু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান তোতা, শ্রমিক লীগ নেতা শহীদুল ইসলাম রানা, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ প্রমুখ।
বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলার খুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।


