ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের মুড়িঘাটি খালের দু‘পাশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‘মুজিব বর্ষ আহবান, লাগাই গাছ বাড়াই বন প্রতিপাদ্য এর ধারা বাহিকতায় আজ শনিবার দুপুরে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার আয়োজন এ বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনে অংশগ্রহণ করেন, মুড়িঘাটি খালের বৃক্ষরোপণ কর্মসূচী কমিটির সভাপতি তারেক মাহমুদ পলাশ, নওগাঁ পরিবেশ উনয়ন সংস্থার সাধারণ সম্পাদক বৃক্ষ প্রেমি মাহমুদুন নবী বেলাল, সদস্য জালাল উদ্দীন, স্বর্ণা আক্তার, হাসেম আলী শেখ, জালাল হোসেন, বিজনেস বাংলাদেশ নওগাঁ জেলা প্রতিনিধি তমাল ভৌমিক, মধুমতি টিভির জেলা প্রতিনিধি সজিব হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ ।
কর্মসূচী মুড়িঘাটি খালের ৮কিঃ মিঃ খালের দু‘পাশে ৪ লাইন ফলজ, বনজ, ঔষুধী, ভৌষসসহ প্রায় ৩২ হাজার বৃক্ষ রোপন করা হবে বলে জানা যায়।


