IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মালোপাড়ায় পানি প্রবাহের গতিপথ বন্ধ হওয়ায় পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসি।

এ এলাকায় বর্ষা মৌসুমসহ শুষ্ক মৌসুমে রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সেই পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ড্রেন নির্মাণ করার দাবি জানান এলাকাবাসি। এসমস্যার দাবিতে আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজারামপুর মহল্লার মালোপাড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।

প্রায় আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, শাহিন আক্তার, অধ্যাপক মেহেদুল ইসলাম প্রমুখ।

আরও বক্তারা বলেন, এ এলাকার ব্যাপক জনগোষ্ঠির বসবাস থাকলেও কাঙ্খিত সুবিধা থেকে বঞ্চিত সবাই। বিলে বালু ভরাট করায় পানি নিষ্কাশন না হওয়ায় রাস্তা কর্দমাক্ত ও পানি জমে থাকার কারণে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অভিযোগ ভোটের সময় প্রার্থীদের প্রতিশ্রুতির অভাব না থাকলেও জয়ের পর সবই ভুলে যান।

কিন্তু কোন ধরনের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সবসময় ময়লা আবর্জনা স্তুপ জমে নোংরা পরিবেশ ও দূর্গন্ধ লেগে থাকে। নদী পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা চালু করার জন্য পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও তারা ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করছে না। এ ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করেন।

এদিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম মিনহাজ জানান, পানি নিষ্কাশনের জন্য বিগত সময়ে এ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ছিল। কিন্তু এটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধাগ্রস্থ হচ্ছে।

তবে পৌর কর্তৃপক্ষ ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য সমস্যা নিরসনে পরিকল্পনা গ্রহণ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31