ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাণী ইলামিত্র সংসদ’র পক্ষ থেকে পদোন্নতি জনিত বিদায়ী ইউএনও সাবিহা সুলতানাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, নাচোলের উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাঁর নতুন কর্মস্থলে কিছুদিনের মধ্যে যোগদান করবেন।
রোববার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন, রাণী ইলামিত্র সংসদের সভাপতি বিধান সিং।
এসময় উপস্থিত ছিলেন, রাণী ইলামিত্র সংসদের উপদেষ্টা ও নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসরাম বাবু, একেএম. জিলানী, সহ সভাপতি জতিন টুডু, নির্বাহী সদস্য মর্জিনা বসকি, দিলিপ পাহান, রাজিব পাহান ও উজ্জ্বল বর্মনসহ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির রাণী ইলামিত্র সংসদের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।


