IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে
Home >> নগর-গ্রাম >> ভোলাহাটে গণডাকাতির ঘটনায় আটক ৫

ভোলাহাটে গণডাকাতির ঘটনায় আটক ৫

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল এলাকায় ঢাকা বাস, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ৮টায় ভোলাহাটের সোনাজল ফলিমারি বিল এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ডাকাত দল স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে নেয় এবং এতে চালকসহ ৬ যাত্রী আহত হন। ঢাকা কোচ জমজম ট্রাভেলস’র হেলপার আরিফ জানান, রাত সাড়ে ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জমজম, সাথী এন্টারপ্রাইজ ও চাঁপাই ট্রাভেলস বাস পৌনে ৮টার দিকে সোনাজল নামক স্থানে পৌঁছালে দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঠা হাতে নিয়ে ১৫/১৬ জনের মুখোশধারী ডাকাত দল রাস্তায় ট্রলি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ঢাকাগামী ৩টি বাস, অন্তত ১৫টি মোটরসাইকেল কয়েকটি ট্রাক-পিকআপসহ ৩২টি যানবাহনে গণডাকাতি শুরু করে।

এসময় তারা যাত্রীদের মারধর করে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মহিলাদের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিনি বলেন, নারী যাত্রীদের শ্লীলতাহানির মত ঘটনাও ঘটায় ডাকাতদল। এদিকে ঢাকা কোচের টিকিট মাষ্টার নওশাদ বলেন, ৩টি ঢাকা বাসে প্রায় ৬০/৭০জন যাত্রী ছিল।

এছাড়া ট্রাক, পিকআপ, অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীর টাকা মোবাইল লুট করে। জমজম বাসের যাত্রী ভোলাহাটের বীরশ্বরপুর গ্রামের গণি বিশ্বাস জানান, ডাকাতরা আমাকেসহ স্ত্রীকে পিটিয়ে সাড়ে ১২ হাজার টাকা, ১ভরি স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে গেছে। অপরজন ইমামনগর গ্রামের গার্মেন্টস শ্রমিক আশা বলেন, আমার কাছে থাকা ৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এদিকে ডাকাতের পিটুনিতে আহত আম বহনকারী ট্রাক চালক কাঞ্চন জানান, আম নিয়ে ঢাকা যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ডাকাতরা বেধড়ক পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ও ৩ টি মোবাইল ফোন লুট করে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়।

কিছুদিন আগেও কয়েকটি ট্রাকে ডাকাতির ঘিটিনা ঘটে এবং গর ৯ আগষ্ট ফলিমারি থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন ভোলাহাট থানা পুলিশ। কিন্তু কয়েকদিনের মাথায় জামিনে বেরিয়ে যান ডাকাতরা।

এ বিষয়ে সাধারণ মানুষের প্রশ্ন ডাকাত ধরার পর কেমন করে কয়েকদিনের মাথায় জামিনে বেরিয়ে যান ডাকাতের দল?

ভোলাহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র জানা যায়, এখন পর্যন্ত ১২জন আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন তার মধ্যে ৩ জন ভর্তি রয়েছেন।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আমি খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যে সন্দেহভাজন ৫ জনকে জিজ্ঞাসাবাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের ধরতে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31