IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠন
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ফলিমারির বিলে ৩৩ পরিবহনে ডাকাতির ঘটনায় ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে এসব খবর নিশ্চিত করে র‌্যাব-৫।

গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলেন, ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার আফজাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০), মহসীন আলীর ছেলে লাল্টু মিয়া (৩৪), ইউসুফ আলীর ছেলে আবদুল জাব্বার (২২), আব্দুস শুকুর আলীর ছেলে মোকলেশুর রহমান (৪৮)।

প্রেসবিফ্রিং এ র‌্যাব জানান, গত ২৩ আগস্ট সন্ধ‌্যায় উপজেলার গোহালবাড়ি এলাকার ফলিমারির বিলে ডাকাতির ঘটনা ঘটে। এতে ১৫ থেকে ১৬ জনের একটি দল হাফপ্যান্ট পরিহিত অবস্থায় সোনাজল নামক স্থানে ডাকাতি করে। এ সময় পরিবহনগুলোতে থাকা আরোহীদের থেকে নগদ ৭ লাখ ৯২ হাজার ৯০০ টাকা, ১৬টি অ্যান্ড্রোয়েড মোবাইল যার আনুমাণিক মূল্য ১ লাখ ৩২ হাজার ৯০০ টাকা, ৬ ভরি ২ আনা স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭৬ হাজার টাকা লুন্ঠন করা হয়। মোট ১৩ লাখ ১৮ হাজার টাকা লুন্ঠন হয়েছে।

র‌্যাব-৫ আরও জানান, ডাকাতির সময় একজন বাসের চালক ডাকাত আনোয়ারকে চিনতে সক্ষম হয়। সে সূত্র ধরে অন‌্য ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ভোলাহাট থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির ঘটনায় খোয়ে যাওয়া মালামাল উদ্ধার কাজে অভিযান চলমান আছে বলে জানায় র‌্যাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31