IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> এক মিনিটে ২ ডোজ টিকা গ্রহণ

এক মিনিটে ২ ডোজ টিকা গ্রহণ

ধূমকেতু নিউজ ডেস্ক : নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জজ মিয়া (৩৯) নামে এক মুদি দোকানিকে এক মিনিটের মধ্যেই দুই ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

টিকা নেওয়ার পরপরই জজ মিয়া আতঙ্কে রয়েছেন। টিকা গ্রহণের পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়নি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটেছে। ওই মুদি দোকানি পৌর শহরের আল মবিন রোডের বাসিন্দা।

টিকা গ্রহিতা জজ মিয়া বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলা (নতুন ভবন) টিকা নিতে যাই। টিকা পুশকারী সেকমো আলমগীর হোসেন প্রথমে আমার ডান হাতে একটি টিকা পুশ করেন। এরপর আমি চেয়ারটিতে বসেছিলাম। পরে ওই টিকা পুশকারী আমার ডান হাতের একই স্থানে আরও একটি টিকা দিয়ে দেন। এরপর আমি বাড়ি ফিরে আসি।

বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে উঠে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে নিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন কর্মরত চিকিৎসকরা।

এদিকে টিকা পুশকারী সেকমো আলমগীর হোসেনের মোবাইলে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মোহাম্মদ শামছুল আলম বলেন, একসঙ্গে দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি জজ মিয়ার অভিযোগ পেয়েছি। তাকে ডেকে এনে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আমার স্বাস্থ্যকর্মীকে ডেকে জিজ্ঞেস করেছি, সে দুই ডোজ টিকার কথা অস্বীকার করেছে। ওই ব্যক্তিকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। কোনো সমস্যা হলে আমরা দেখব।

সদ্য যোগদান করা মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে ডাক্তাররাই ঘটনাটি ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31