IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
Home >> নগর-গ্রাম >> মান্দায় চারজনের বিরুদ্ধে গৃহবধূর ধর্ষণ মামলা

মান্দায় চারজনের বিরুদ্ধে গৃহবধূর ধর্ষণ মামলা

ধর্ষণ, গণধর্ষণ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ধর্ষণের অভিযোগ এনে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক গৃহবধূ (৩৫)। বুধবার দুপুরে মান্দা থানায় মামলাটি দায়ের করেন তিনি।

মামলার আসামিরা হলেন, উপজেলার পরানপুর ইউনিয়নের দাওয়াইল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল রানা (৩৫), হলুদঘর গ্রামের আব্দুল মতিনের ছেলে রতন (৩২), আজগর আলীর ছেলে শাহজাহান আলী কালু (৩২) ও মৃত ফজের আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম গৃহবধূর স্বামী একজন ভ্যানচালক। বাড়তি আয়ের জন্য স্ত্রীকে বসতবাড়ির সঙ্গে লাগানো একটি ঘরে চায়ের দোকান করে দেন। আসামিরা নিয়মিত ওই দোকানে যাওয়া আসা করেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, দোকানে যাতায়াতের সুবাদে জুয়েল রানা প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রায় একবছর আগে বিয়ের প্রলোভন দিয়ে জুয়েল রানা তাঁকে ধর্ষণ করে। বিষয়টি জুয়েল রানা প্রকাশ করে দেন তার বন্ধু রতনের কাছে।

গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘ঘটনাটি স্বামীকে বলে দেওয়ার ভয় দেখিয়ে রতনও আমাকে ধর্ষণ করে। পরবর্তীতে জুয়েল রানার বন্ধু শাহজাহান আলী কালু ও আব্দুল হান্নান বিষয়টি জেনে যায় ও বিভিন্নভাবে উত্যক্তসহ ধর্ষণের চেষ্টা চালায়। উপায়ান্ত না দেখে স্বামীর নিকট আমি সববিষয় প্রকাশ করে দিই।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘটনায় ভিকটিম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ