IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে মালামালসহ আরও ৩ ডাকাত গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মালামালসহ আরও ৩ ডাকাত গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-শিবগঞ্জ সড়কের সোনাজল নামক জায়গায় গণপরিবহন ডাকাতির ঘটনায় ডাকাত দলের একজন অন্যতম মূলহোতাসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, ছিনতাই করা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ আগষ্ট) রাত ৮ টার দিকে ডাকাতির পর হতে ভোলাহাট থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত পুলিশের কয়েকটি টিম এই অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ আগষ্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গণপরিবহনে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটককৃতরা হলো, ডাকাত দলের অন্যতম মূল হোতা শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি মধ্যবাজার গ্রামের ভল্লুর ছেলে রেজাউল করিম (৪০), একই গ্রামের মৃত সমশের আলীর ছেলে আনারুল ইসলাম ওরফে আনুগুরু (৪৫) ও শাহবাজপুর ইউনিয়নের শান্তির মোড়-হামিদ নগর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে তাজেল আলী (৩৫)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বলেন, সোমবার (২৩ আগষ্ট) রাত ৮টার দিকে ডাকাতির ঘটনার পর থেকেই ডাকাত সদস্যদের আটক ও মালামাল উদ্ধার করতে অভিযান শুরু করে পুলিশ। ডাকাতির ঘটনায় ১৫-১৬ জন ডাকাত সদস্য অংশ নিলেও রাত-দিনের অভিযানে পুলিশ অন্যতম একজন মূলহোতাসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং পুলিশকে বিভিন্ন তথ্য দিয়েছে। খুব শীগ্রই বাকি সদস্যদেরও আটক করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, প্রথমে একটি মোটরসাইকেল আটকে তার কাছে কিছু না পেয়ে মোটরসাইকেল দিয়েই রাস্তায় ব্যারিকেট দেয় ডাকাত সদস্যরা। পরে ভোলাহাট থেকে ঢাকাগামী ৩টি বাস থেকে ডাকাতি করে তারা। ডাকাতরা লাঠি ও হাতুড় দিয়ে ঢাকা কোচের সামনের অংশ ভাঙচুর করে ভেতরে ঢুকে যাত্রীদের পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে। শেষের বাসটিতে সম্পূর্ণ ছিনতাই করার আগেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পালিয়ে যায় ডাকাতরা। তবে পেছনে আটকে থাকা ৩০-৩২টি পরিবহনে ডাকাতি হয়নি।

জেলা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ১২টি মোবাইল ফোন, কয়েকটি স্বর্ণালঙ্কার, নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত হাঁসুয়া, হাতুড়ি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা জানায়, তারা মোট নগদ ৯৫ হাজার টাকা ছিনতাই করেছিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এএইচএম আব্দুর রকিব বলেন, র‍্যাবের হাতে আটক হওয়া ৪ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের থেকেও ডাকাতির ঘটনায় জড়িত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। আটককৃত ডাকাত সদস্যরা প্রায় সবকিছুই স্বীকার করেছে, তারপরেও অধিক তদন্তের স্বার্থে রিমান্ডে নেয়ার বিষয়ে পরে ভাবা হবে।

তিনি আরও বলেন, ডাকাতির ঘটনায় ২জন মূলহোতা নেতৃত্ব দেয়। তাদের মধ্যে একজন হচ্ছে আটককৃত আনোয়ার। বাকি আরেক মূলহোতা ও ডাকাত সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ আগষ্ট) রাতে অভিযান পরিচালনা করে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক লাল্টু মিয়াসহ ৪ ডাকাত সদস্যকে আটক করে র‍্যাব-৫।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজল-ই-খুদা, ভোলাহাট থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাববুবুর রহমান, গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার-ইন-চার্জ (ওসি) বাবুল উদ্দীন সরদারসহ অন্যান্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31