ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থায়ীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আগামী সাত দিনে নেয়া মৎস্য বিভাগের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন, খামার ব্যবস্থাপক আমানুল্লাহ খান।
এসময় উপস্থিত ছিলেন, ক্ষেত্র সহকারী মুনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন (নাহিদ), গোমস্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক আব্দুস সালামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


