IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিখোঁজের ৩৬ ঘন্টা পর নৌকার মাঝির লাশ উদ্ধার

নিখোঁজের ৩৬ ঘন্টা পর নৌকার মাঝির লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে নৌকার মাঝি আরজু মিয়া নিখোঁজের ৩৬ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার বিলসা বিল থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়। তবে শুক্রবার দুপুরে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকা থেকে রক্তমাখা অবস্থায় নৌকাটি উদ্ধার করা হয়েছে।

নৌকার মাঝি আরজু মিয়া সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামের কদম আলীর ছেলে।

সিংড়ার চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বিলদহর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে চলনবিলে বেড়ানোর উদ্দেশ্যে বের হন আরজু মিয়া। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার বেলা দুইটার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকায় আত্রাই নদ থেকে পরিত্যক্ত অবস্থায় নৌকাটির সন্ধান পাওয়া যায়।

নিখোঁজ আরজুর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আরজু মিয়ার সঙ্গে মুঠোফোনে তাঁদের শেষ কথা হয়েছিল। এরপর থেকে তাঁর ফোন বন্ধ ছিল।

সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আকতার বলেন, নৌকার মাঝি আরজু মিয়ার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে হত্যাকান্ড বলে মনে হচ্ছে। সিআইডির ক্রাইম টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31