ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ আগস্ট বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ সভাপতি মিনহাজুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল প্রমুখ।


