IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

বদলগাছীতে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীর ছোট যমুনা নদী থেকে আবু শাহাদত শাহী সরদার (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার হয়েছে।

শনিবার সন্ধ্যা সাতটায় বদলগাছী উপজেলা শহরের কফি হাউস এর পূর্ব পার্শ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এর আগে শনিবার দুপুর ১ টায় নদীর ওই স্থানে গোসল করতে নেমে তলিয়ে যান তিনি।
শাহী সরদার বদলগাছী সদর উপজেলার সরদারপাড়া গ্রামের একরামুল হক ওরফে বাবুল সরদারের ছেলে। সে ঢাকার মুন্সি আব্দুর রউফ কলেজের এইচ এস সি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও তার বুন্ধুদের কাছ থেকে জানা যায়, শনিবার দুপুর ১ টায় বদলগাছী সদরে নতুন হাট লাগানোর উদ্যোশে ভরাট করা নদীর পশ্চিম-উত্তর স্থানের চরে মারুফ, রাতুল, সৈকত, বাপ্পা, রাহিম সহ ৬/৭ জন বন্ধু মিলে ফুটবল খেলছিলো। ফুটবল খেলা শেষে যমুনা নদীর পূর্ব পাড়ে যাওয়ার জন্য সাঁতার কাটতে নদীর পানিতে নামে মারুফ আর শাহি। সাঁতার কেটে পূর্ব পাড়ে যেতে নদীর মাঝখানে গিয়ে আর সাঁতার কাটতে পারছিলেন না আবু শাহাদত শাহি। এ অবস্থা দেখে তার সব বন্ধুরা নদীর পশ্চিম পাড় থেকে তড়িঘরি করে সাঁতার কেটে নদীর মাঝখানে এসে শাহিকে নদীর পূর্ব পাড়ে অবস্থিত বাঁশ ঝাড়ের ঝুলন্ত বাঁশ ধরে উঠে আসতে বললে সে বাঁশ ধরতে পারেনি। রক্ষা করার চেষ্টাকালে আবু শাহাদত শাহি নদীতে তলিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন নদীতে নেমে আর শাহীকে খুঁজে পাননি।

পরে বিকেল ৩টার দিকে নওগাঁর পতœীতলা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান । তাঁতেও তার সন্ধান মিলেনা।

খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে আসেন। অনেক খোঁজাখুজির পর তাঁরা সন্ধ্যা ৭ টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করেন

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ছিলাম। তারা এসে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা ৭টায় তার লাশ উদ্ধার করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31