IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> মান্দায় গভীররাতে তিন নারীকে বেঁধে বসতঘর ভাঙচুর

মান্দায় গভীররাতে তিন নারীকে বেঁধে বসতঘর ভাঙচুর

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গভীররাতে তিন নারীকে গাছের সঙ্গে বেঁধে রেখে একটি বসতবাড়িতে তান্ডব চালিয়েছে আব্দুস সাত্তার নামে একব্যক্তির ভাড়াটিয়া বাহিনী।

শনিবার দিবাগত রাতে উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার শিকার তিন নারী হলেন মৈনম মোল্লাপাড়া গ্রামের জাহানার বেগম (৫৫), মাজেদা বিবি (৫০) ও রেজিয়া বিবি ওরফে ময়না (৪৫)। তাঁদের উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অসহায় ময়না বিবির সম্পত্তি জবরদখল করে নিতে গ্রামের আব্দুস সাত্তার মোল্লা রাতের অন্ধকারে ভাড়াটিয়া বাহিনী দিয়ে সদ্য নির্মাণকৃত বসতঘর গুড়িয়ে দিয়েছে। এসময় সেখানে থাকা তিন নারীকে মারপিট করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তান্ডব চালানোর সময় আশপাশের বাড়িঘরেও শিকল তুলে দেওয়া হয়েছিল। হইচই শুনে গ্রামের লোকজন এসে বাড়ির শিকল খুলে বন্দিদশা থেকে প্রতিবেশিদের উদ্ধার করেন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য ওশনারা বেগম জানান, সন্ত্রাসী বাহিনীর তান্ডবের সময় ৯৯৯ নম্বরে কল দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসেন। ততক্ষণে অপরাধ কর্মকান্ড ঘটিয়ে সটকে পড়েন আব্দুস সাত্তারের ভাড়াটিয়া বাহিনী।

মোল্লাপাড়া গ্রামের সামসুদ্দীন মোল্লা ভুট্টো জানান, আহত রেজিয়া বিবি ওরফে ময়না স্বামী পরিত্যক্ত হওয়ার পর ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। বাড়িঘর নির্মাণ করে বসবাস করার মত তাঁর কোন জমিজমা নেই। এ অবস্থায় মা আমেনা বেগমের কবলাকৃত সাড়ে ১৬ শতক জমি তাঁকে দান করেন। এ জমি দখল নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা চালিয়ে আসছে দক্ষিণ মৈনম মোল্লাপাড়া গ্রামের সৎভাই আব্দুস সাত্তার মোল্লা।

এ প্রসঙ্গে অভিযুক্ত আব্দুস সাত্তার মোল্লা বসতবাড়িতে ভাঙচুর ও মারপিটের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ ঘটনার অবতারনা করেছে।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31