IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয় আরজুকে

পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয় আরজুকে

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : পূর্ব শত্রুতার জের ধরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে পানিতে ফেলে হত্যা করা হয় নাটোরের সিংড়া থানাধিন আনন্দনগর গ্রামের নৌকার মাঝি আরজুকে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ ২৭ শে আগস্ট নিখোঁজ আরজু মাঝির হত্যাকান্ডের রহস্য উন্মোচন করে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

প্রেস ব্রিফিংএ জানানো হয় মৃত আরজু সিংড়া থানার আনন্দনগর গ্রামের আদম আলীর ছেলে। ২৮ শে আগস্ট শনিবারে গুরুদাসপুরের বালশা গ্রামের প্রাইমারী স্কুলের পাশে আরজু মাঝির মৃতদেহ পাওয়ার পরে তার পিতা আদম আলী গুরুদাসপুর থানায় আরজু হত্যাকান্ডের একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর এলাকা থেকে ৩০ শে আগস্ট রাত পৌনে ১ টার দিকে আসামি বাইজিদ বোস্তামীকে (১৮) গ্রেপ্তার করে। সে বিলহরিবাড়ি এলাকার নাসির বোস্তামির ছেলে।

প্রেস ব্রিফিংএ আরও জানানো হয়, আসামি বাইজিদ বোস্তামির স্বীকারোক্তি অনুযায়ী সে তার ২ বন্ধুসহ বৃহস্পতিবার সিংড়ার বিলদহর এলাকায় তিশিখালী মাজারে যাবার জন্যে ৭০০ টাকা দিয়ে আরজু ফকিরের নৌকা ভাড়া করে। সেখান থেকে গুরুদাসপুরের হরদমায় গিয়ে আরো ২ বন্ধু নৌকায় উঠে এবং বিলসার দিকে যেতে বলে। তাদের দেখে ঘাবড়ে গিয়ে আরজু মাঝি তাদের নৌকায় উঠার কারন জিগ্যেস করে। তারা বলে বিলসায় গিয়ে সারারাত ধরে পিকনিক করবে। কিন্তু নৌকা হরদমা জোলার কাছে পৌঁছলে তারা আরজুকে নৌকার ইঞ্জিন বন্ধ করতে বলে বাইজিদ তার সঙ্গীয় বন্ধুদের সাথে গাঁজা সেবন করতে বসে। একপর্যায়ে তারা নৌকা বাধার রশি দিয়ে আরজুকে নৌকার ছইয়ের সাথে বেধে ফেলে তখন ২ বন্ধু আরজুকে বলে তোর জীবনের দাম কত? তুই না অনেক শক্তিশালী? তুই আমাকে তোর বাড়ির কাছে পেয়ে লাথি মেরেছিলি। মনে পড়ে সে কথা? তখন আরজু তাদের পায়ের কাছে মাথা রেখে বলে আমাকে মাফ করে দে। আমার শিশু বাচ্চা আছে। তোদের সাথে আমার কোন বিরোধ নাই। আমি নৌকা চালিয়ে কোনরকমে জীবন চালাই। তখন তারা আরজুর কাছে ১০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেবে বলে জানায়। কিন্তু আরজু মোবাইলে কারোও কাছেই টাকা চেয়ে পায় না। সেই সময় বাইজিদের বন্ধুরা বলে শালাকে শেষ করে দেই। ওর জীবনের কোন দাম নাই। বাচায়ে রেখে লাভ নাই। এই বলে তাদের মধ্যে একজন আরজুর মাথায় চাইনিজ কুড়াল দিয়ে মাথার পিছনে ৩-৪ টা কোপ দেয়। এরপর আরজু গোঙ্গিয়ে নিস্তেজ হয়ে গেলে তাকে পানিতে ফেলে দিয়ে হত্যাকাণ্ড শেষ করে।

উল্লেখ্য, আরজু মাঝি হত্যাকান্ডের ৭-৮ মাস পূর্বে সিংড়া থানাধিন চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামে আরজু ও তার এলাকার লোকজনদের সাথে আসামি বাইজিদ ও তার বন্ধুদের এক মেয়ে ঘটিত বিষয়ে হট্টগোল হয়। তখন আরজু এবং তার লোকজন বাইজিদদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। তখন থেকেই তাদের মধ্যে শত্রুতার। হাতাহাতিও ঘটে। এই পূর্ব শত্রতার জের ধরেই এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রেস ব্রিফিংএ জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31