IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> সান্তাহারে মাদরাসা গেটের তালা খুলে দিলেন রেল কর্তৃপক্ষ

সান্তাহারে মাদরাসা গেটের তালা খুলে দিলেন রেল কর্তৃপক্ষ

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পশ্চিম পাশে রেলের জায়গায় অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করার অভিযোগে জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসার মূল গেটে তালা দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান গত রোববার বিকাল ৩টার দিকে তালা ঝুলিয়ে দেন। অবশেষে ঘটনার ২২ ঘন্টা পর সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মাদরাসাটির তালা খুলে দেয়া হয়েছে।

জানা গেছে, ১৯৭৪ সালে সান্তাহার জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানাটি স্থানিয় ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতায় রেলওয়ে জায়গায় প্রতিষ্ঠিত হয়। এরপর ৬০০ শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি ধীরে ধীরে মাদরাসাটি সম্প্রসারণ করা হয়। সেই সাথে রেল কৃর্তপক্ষের কাছে লিজ নেয়ার জন্যও আবেদন করা হয়। কিন্তু আজ পর্যন্ত মাদরাসাটির লিজ পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতিতে গত রোববার বিকেল ৩টার দিকে রেলওয়ে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগের ভুসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান নোটিশ ছাড়াই আকষ্মিকভাবে ওই মাদরাসাটি ঘুরে দেখে গেটে তালা ঝুঁলিয়ে দেন। ওই দিন বিকেল ৪টায় মাদরাসা কমিটির সভাপতি ও সাবেক গভর্ণর আলহাজ্ব কছিম উদ্দীন আহমেদ, ডাক্তার হামিদুর রহমান রানাসহ অন্যান্য সদস্যরা সান্তাহার রেলওয়ে রেস্ট হাউজে রেলওয়ের উপ-সচিব সাইদুর রশিদের সাথে সাক্ষাৎ করেন।

এসময় তিনি বিকেল ৫টায় মূল গেটের তালাখুলে দেয়ার আশ্বাস দেন। কিন্তু তারপর থেকে আর তালাটি খুলে দেয়া হয়নি। এরপর সোমবার সকালে মাদরাসা প্রাঙ্গনে মাদরাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আহম্মেদ আলী সরদার স্বপনসহ কমিটির অন্যান সদস্য ও মাদরাসা সংশ্লীষ্টদের নিয়ে সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, কাউন্সিলর আব্দুল কুদ্দুসসহ স্থানিয় নেত্ববৃন্দরা আলোচনায় বসেন। সেই বৈঠক থেকে ভুসম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামানের সাথে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মাদরাসাটির তালা খুলে দিতে সম্মতি জ্ঞাপন করেন। এরপর বেলা সাড়ে ১২টায় সান্তাহার রেলওয়ের প্রশাসনের উপস্থিতিতে ভুসম্পত্তি বিভাগের লোকজন এসে মূলগেটে করা তালা খুলে দেয়।

মাদরাসার মুহতামিম মাওলানা মাহাবুবুল ইসলাম জানান, মাদরাসার পাশে পুকুর ও বেশ কিছু দোকান রয়েছে। সেগুলো লিজ নিয়ে নিয়মিত খাজনা দিয়ে পরিচালনা করা হচ্ছে। কিন্তু মাদরাসাটি লিজ নেয়ার জন্য বহুবার ঘোরাঘুরি করেও লিজ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত গত দুই বছর আগে রেলমন্ত্রনালয়ে আবেদন করা হয়। রেলমন্ত্রী, সচিবসহ সংশ্লীষ্ট কর্মকর্তারা সেটি গ্রহণ করে সুপারিশ করে পাঠান। কয়েকটি দপ্তর ঘুরে ফাইলটি বর্তমানে পাকশী বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তার কার্যালয়ে দেড় বছর ধরে আটকে রয়েছে। ফলে আজ পর্যন্ত সেই মাদরাসাটির লিজ অনুমোদন হয়নি।

এ ব্যাপারে রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামানের মুঠোফোনে ফোন করলে তিনি রিসিভ না কারায় তার মন্তব্য পাওয়া যায় নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31