ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডলের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা, খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল হাকিমসহ ৬ ইউনিয়নের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
আলোচনা সভায় উপজেলার আইন শৃঙ্খলা আরো গতিশীল করার লক্ষ্যে বক্তব্য প্রদান করেন বক্তারা।


