ধূমকেতু প্রতিবেদক, লালপুর : আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজনে নাটোরের লালপুরে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে লালপুর উপজেলা বিএনপি ও গোপালপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার গৌরীপুরস্থ সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল এর বাসভবন চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোপালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম লুলু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, গোপালপুর পৌর যুবদল আহ্বায়ক আব্দুল বারী বাবলা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, গোপালপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক হাসান আলী, যুগ্ম আহ্বায়ক মাহী প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকসহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল এর কবর জিয়ারত করা হয়।


