IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> জমিজমার বিরোধে লাশ আটকে রাখলো স্বজনরা, একদিন পর দাফন

জমিজমার বিরোধে লাশ আটকে রাখলো স্বজনরা, একদিন পর দাফন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমার বিরোধের জেরে নিহতের স্বজনরা লাশ কবর দিতে বাধা দেয়ার ঘটনা ঘটেছে। এমনকি খোড়া কবর মাটি ভরাট ও বিভিন্ন উপকরণ ভাংচুর করে। এমনকি বাড়িতেও হামলা চালায় নিহতের বোনের পরিবারের সদস্যরা। পরে পুলিশের উপস্থিতিতে মারা যাবার একদিন পর লাশ দাফন করা হয়েছে।

সোমবার (৩০ আগষ্ট) শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাজারবিঘী মহাজনপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার, আটকে রাখা আত্মীয় স্বজন, স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ক্যান্সার ও ডায়াবেটিসে আক্রান্ত হয়ে রোববার (২৯ আগষ্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় হাজারবিঘী মহাজনপাড়া গ্রামের আতাউর রহমান জেমের স্ত্রী জাহেরা বেগম। পরে রামেক হাসপাতাল থেকে বিকেল ৫টার দিকে বাসায় লাশ নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় লাশ দাফনের সীধান্ত নেয়া হয়। এরপর বিপত্তি বাঁধে নিহত জাহেরার বোন তাহেরা বেগমের পরিবারের সদস্যদের। লাশ দাফনে বাঁধা দেয় তারা।

জানা যায়, লাশ দাফনে বাঁধা দেয়ার পাশাপাশি নিহত জাহেরা বেগমের বাড়িতে ব্যাপক ভাংচুর চালায় তারা। আত্নরক্ষায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে রাত ৯টায় পুলিশ উপস্থিত হয়। পুলিশ উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়। লাশ ওই অবস্থায় রেখেই রাত ১২টায় ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ৷ পরেরদিন সোমবার সকাল ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় কোন বাসিন্দা বা ইমাম ছাড়াই পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় নিহতের কয়েকজন নিকটাত্মীয় লাশ দাফন করে।

নিহত জাহেরা বেগমের স্বামী আতাউর রহমান জেম বলেন, রাজশাহীতে মারা যাবার পর মোবাইলে খবর দিয়ে কবর খুঁড়তে বলি। কয়েকজন আত্মীয় স্বজন গিয়ে কবর খুড়ে আসে। কিন্তু আমার স্ত্রীর বোনের পরিবারের লোকজন লাশ দাফন করতে বাঁধা দেয়। এমনকি কবরে মাটি ভরাট করে কবরের পাটাতন ও বাশের বিভিন্ন উপকরণ নিয়ে চলে যায়। এমনকি বাড়িতেও ব্যাপক হামলা ও ভাংচুর চালিয়েছে তারা। পরে পুলিশ সহযোগিতা নিয়ে লাশ দাফন করেছি। আমার শাশুড়ীর ৩ কাঠা মাটির উপর একটি বাড়ি লিখে নেয়ার দাবি তাদের। সেটও লিখে দিতে চেয়েছি, তবুও লাশ দাফন করতে দেয়নি।

নিহতের বড় বোন ও লাশ দাফনে বাধাদানকারী তাহেরা বেগম এবং তার পরিবারের লোকজনের দাবি, মায়ের বেশকিছু জমি বিভিন্ন কায়দায় লিখে নিয়েছে ছোট বোন নিহত জাহেরা বেগম। তাই লাশ দাফনে বাঁধা দেয়া হয়েছে। কারন দাফন করা সম্পন্ন হয়ে গেলে আর জমিগুলোর ব্যাপারে কোন কথা বলবে না। এমনকি আমাদের বাড়িও ভাগ করতে চাইছে।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি- তদন্ত) আব্দুল মালেক বলেন, জমিজমা সংক্রান্ত ঝামেলার কারণে মারা যাবার পরেও নিহতের কিছু স্বজনরা লাশ দাফনে বাঁধা দেয়। মানবিক দিক বিবেচনায় নিয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দাফন সম্পন্ন করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31