ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে ৩৩৩ কলে খাদ্যসামগ্রী ৪০ পরিবারের মাঝে পৌছে দিলেন ইউএনও আব্দুল্ল্যাহ আল মামুন।
জানা গেছে, সাপাহার উপজেলার অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যদ্রব্য না থাকায় তারা ৩৩৩ নাম্বারে কল করে তাদের খাদ্য সামগ্রী সহায়তা লাগবে বলে জানালে বুধবার বিকেলে উপজেলা চত্ত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আব্দুল্যাহ আল মামুন।
তিনি জানান,দেশবাসী কেউ যাতে অনাহারে না থাকেন তার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার ফলস্বরূপ আজকের এই খাদ্য সহায়তা প্রদান আর সাপাহার উপজেলায় যদি আরো কেউ অনাহারে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের খাদ্য সহায়তা প্রদান করবো।


