ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অবৈধভাবে চাকুরীর প্রলোভনকারী প্রতারক চক্রের ০৬ সদস্য গ্রেপ্তার।
র্যাব-১২ জানায়, বৃহস্পতিবার সন্ধায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩নং গেটের সামনে হইতে প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব বলেন দীর্ঘদিন যাবত একটি চক্র দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দেওয়ার নাম করিয়া চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে প্রতারণা করিয়া আসিতেছে।
র্যাব-১২ আরও জানায়, প্রতারক চক্রটি চাকুরী প্রত্যাশীদের বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য বিভিন্ন ব্যাংকের ব্ল্যাক চেক, ভূয়া নিয়োগপত্র, নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করত জানায় কোম্পানি কমান্ডার কিশোর রায়। আটককৃত প্রতারক চক্রের বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হয়েছে।


