IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ময়দার হপার পরিষ্কার করতে গিয়ে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ময়দার হপার পরিষ্কার করতে গিয়ে কিশোরের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : অটো রাইস মিলের ময়দার হপার পরিষ্কার করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মেশিন বন্ধ থাকা অবস্থায় কাজ শুরু করলেও অসর্তকতায় হঠাৎ কেউ মেশিনের সুইচ অন করে দিলে এ মৃত্যুর ঘটনা ঘটে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এরশাদনগরস্থ মেসার্স ব্রাদার্স অটো রাইস মিলে কিশোরের মৃত্যু হয়। নিহত কিশোর রাজু (১৫) আতাহার-জামাইপাড়া গ্রামের মৃত রাসেল আলী ও আকতারা বেগমের ছেলে।

স্থানীয় বাসিন্দা, অটো রাইস মিলের অন্যান্য শ্রমিক, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মেসার্স ব্রাদার্স অটো রাইস মিলের ময়দা মিশ্রণের হপার পরিষ্কার করতে হপারের ভেতরে প্রবেশ করে নিহত কিশোর রাজু। এরপর হঠাৎ করেই মিলের কোন শ্রমিক সুইচ অন করে দিলে হপার চালু হয়ে রাজুর মৃত্যু হয়।

মিলের প্রহরী নুরুল ও অন্যান্য শ্রমিকরা বলেন, সকলের অগচরে হঠাৎ করে কেউ সুইচ অন করেছে। আর এতেই মিলের হপারে ডুকে সাথে সাথেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সাথে সাথে তাকে উদ্ধার করা হলেও তার আগেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে মারা যাবার পরপরই মিল বন্ধ করে দেয়া হয়।

এবিষয়ে মেসার্স ব্রাদার্স অটো রাইস মিলের ম্যানেজারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। মিল মালিক সাদিকুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ইউপি সদস্য মাইনুল ইসলাম মুকুল বলেন, ছেলেটির বাবা মারা গেছে। তাই পরিবারের অভাবের তাড়নায় গত ১ বছর ধরে মিলে কাজ করে কিশোর রাজু। ঘটনার সাথে সাথেই ছেলেটিকে মিলের হপার থেকে বের করা হয়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার রাজু জানান, হাসপাতালে ভর্তির অনেক আগেই তার মৃত্যু হয়েছিল। লাশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রনি দাস বলেন, লাশ হাসপাতালেই রয়েছে। এনিয়ে কোন মামলা বা অভিযোগ হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31