IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> মান্দায় প্রেমপত্র দেওয়াকে কেন্দ্র করে গ্রামপুলিশের উপর হামলা

মান্দায় প্রেমপত্র দেওয়াকে কেন্দ্র করে গ্রামপুলিশের উপর হামলা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় প্রেমপত্র দেওয়াকে কেন্দ্র করে মারপিটের শিকার হয়েছেন স্বপন কুমার প্রামানিক (৪৮) নামে এক গ্রামপুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের মোড়ে ইয়াছিন আলীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত গ্রামপুলিশ স্বপন প্রামানিক বৈলশিং গ্রামের ধীরেন্দ্রনাথ প্রামানিকের ছেলে ও ভালাইন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ। তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, গ্রামের মুসলিম এক নারীকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল গ্রামপুলিশ স্বপন প্রামানিক। বিষয়টি স্থানীয়ভাবে একবার নিষ্পত্তিও করে দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার ওই নারীকে আবারো প্রেমপত্র দেন তিনি।

ভুক্তভোগী ওই নারী জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি সংলগ্ন রাস্তায় ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। এসময় গ্রামপুলিশ স্বপন এসে তাঁর হাত ধরে একটি প্রেমপত্র ধরিয়ে দিয়ে চলে যান। যাতে অনেক অকথ্য ভাষা লেখা ছিল।

তিনি আরও বলেন, সন্ধ্যায় স্বামী বাড়ি আসলে স্বপনের দেওয়া প্রেমপত্রটি তাঁর হাতে ধরিয়ে দেন। এতে স্বামী ক্ষিপ্ত হয়ে গ্রামের মোড়ে ইয়াছিনের চায়ের দোকানে গিয়ে স্বপনের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়েন।

অন্যদিকে গ্রামপুলিশ স্বপন প্রামানিক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরিকল্পিতভাবে ফাঁসাতে তাঁর বিরুদ্ধে প্রেমপত্র দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে।

ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে গ্রামপুলিশ ওই নারীকে উত্যক্ত করছিল।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি স্পর্শকাতর। এরই মধ্যে গ্রামপুলিশের লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31