IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> মান্দায় স্কুল খোলার সিদ্ধান্তে উৎফুল্ল শিক্ষার্থীরা

মান্দায় স্কুল খোলার সিদ্ধান্তে উৎফুল্ল শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : দশম শ্রেণির শিক্ষার্থী স্বপ্না আক্তার। এ্যাসাইনমেন্ট জমা দেওয়া ছাড়া স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। বাড়িতে বসে টুকটাক এ্যাসাইনমেন্ট লেখেন। তাগাদা না থাকায় পড়তে মন বসে না। অধিকাংশ সময় টিভি দেখে সময় পার করে। মাঝে মাঝে মায়ের হাতের কাজ করে দেয়। স্কুল খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে মনে ঈদের চাঁদ দেখার মত আনন্দ অনুভব করছে। তার চোখে-মুখে ছিল হাসির ঝিলিক।

শুধু স্বপ্না আক্তার নন, স্কুল খোলার সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী এখন উৎফুল্ল। নিয়মিত স্কুল-কলেজে যাওয়া হবে। শিক্ষকরভ পাঠদান দিবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাসহ আড্ডা হবে সহপাঠীদের সঙ্গে।

অন্যদিকে স্কুল খোলার সিদ্ধান্তে শ্রেণিকক্ষগুলোতে চলছে ধোয়া-মোছার কাজ। চলছে ওয়াশবøক ও খেলার মাঠ পরিষ্কার। অফিস কক্ষে মজুত করা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন, স্প্রে-মেশিন ও মাস্ক। স্বাস্থ্যবিধি মেনে পাঠাদান কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

সরজমিনে উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেবা আখতার আলিম মাদরাসা, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কলি ও কলেজ, মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

গতকাল রোববার এ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বিদ্যালয়ে এসেছিল প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন মায়েদা গেøারা। এ শিক্ষার্থী জানায়, দীর্ঘদিন পর স্কুল খুলবে এমন সংবাদে খুব ভালো লাগছে। নিয়মিত ক্লাস ও খেলাধূলা করতে পারব। বান্ধবীদের সঙ্গে দেখা হবে।

শিক্ষার্থী অভিভাবক জোসনা বেগম বলেন, স্কুল বন্ধ থাকায় বাড়িতে বাচ্চাদের তেমন লেখাপড়া হয়নি। শিক্ষাক্ষেত্রে তারা অনেক পিছিয়ে পড়েছে। বার্ষিক পরীক্ষার মাত্র ৩ মাস সময় আছে। এত অল্প সময়ে বাচ্চারা পরীক্ষার পুরো প্রস্তুতি নিতে পারবে কি-না এনিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, স্কুল খোলার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে শ্রেণিকক্ষ, ওয়াশবøক ও খেলার পরিষ্কার করা হয়েছে। অফিস কক্ষে মজুদ রয়েছে করোনাভাইরাসের প্রতিরোধমুলক সরঞ্জাম।

গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, দীর্ঘসময় মুঠোফোন ও গুগলম্যাটে পাঠদান কার্যক্রম চালানো হয়েছে। পাশাপাশি এ্যাসাইনমেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী রাখার চেষ্টা চলেছে।

তিনি আরও বলেন, বিদ্যালয় খুললে শিক্ষার্থীরা নিয়মিত আসা-যাওয়া করবে। এতে করে প্রতিষ্ঠানগুলোতে তৈরি হবে উৎসবমুখর পরিবেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31