ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে ৫০০ টাকা করে জরিমানা ও ৬ জনকে ৭ দিন সচ্ছম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটকের পর দণ্ড প্রদান করা হয়।
র্যাব-১২ সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে পাবনায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে ৫০০ টাকা করে মোট ২৫০০ টাকা জরিমানা ও ৬ জনকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।
র্যাব-১২ সিপিসি-২ আরও জানায়, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে কিছু অসাধু কর্মচারীর যোগসাজসে অসহায় মানুষের জিম্মি করে অবৈধ টাকা উপার্জন করে আসছিল।
এদিকে, পাবনায় আঞ্চলিক পাসপোর্ট অফিসার শফিউল্লাহ্র কাছে তার নানান অনিয়মে বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি।


