IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ফের পানি বৃদ্ধি, চাষাবাদ নিয়ে উদ্বিগ্ন কৃষকরা

কুষ্টিয়ায় ফের পানি বৃদ্ধি, চাষাবাদ নিয়ে উদ্বিগ্ন কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানি কমতে থাকায় পানিবন্দি মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হলেও আবারও পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন করে বন্যাকবলিতদের মাঝে আতঙ্ক, উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে। গত পাঁচদিন ধরে পানি বৃদ্ধির ফলে বন্যা কবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭ গ্রামের পানিবন্দি অর্ধলক্ষ মানুষের আবারও দুর্ভোগ বাড়ছে।

এমনিতেই দীর্ঘদিন ধরে বন্যাকবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের পানিবন্দি অর্ধলক্ষ মানুষ চরম দুর্ভোগ দুদর্শায় রয়েছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৭টি গ্রাম বন্যা কবলিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়ে ওই সকল গ্রামের অর্ধলক্ষ মানুষ। পড়ে চরম দুর্ভোগে।

পানি কমতে থাকায় কোমর অথবা হাঁটু পানির মধ্যে বসবাস করতে হচ্ছিল বন্যাকবলিতদের। গত ১ লা সেপ্টেম্বর থেকে আবারও পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে বানভাসীদের মাঝে। এমনিতেই প্রায় একমাস ধরে বন্যাকবলিত অর্ধলক্ষ মানুষ পানিবন্দি থাকায় তাদের মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানা ধরণের রোগ।

বিশুদ্ধ পানি, খাবার ও পশু খাদ্যেরও খাদ্য সংকট রয়েছে। এদিকে পানিবন্দি অর্ধলক্ষ অসহায় মানুষের অনাহারে অর্ধাহারে দিন কাটলেও দুই ইউনিয়নে ১৬০০ প্যাকেট করে মাত্র ৩ হাজার ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, গত দু’দিন ধরে বন্যার পানি আবারও বাড়ছে। প্রতিদিনই প্রায় দুই ইঞ্চি করে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে পানি বৃদ্ধি পাওয়ায় আবারও বন্যাকবলিত মানুষের মাঝে শঙ্কার সৃষ্টি হয়েছে।

দৌলতপুর উপজেলার চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, গত ক’দিন ধরে বন্যার পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। ফলে চিলমারীবাসীর মাঝে বেড়েছে উদ্বেগ উৎকন্ঠা। পানি কমতে থাকায় জেগে উঠা চরে মাসকলাইসজহ বিভিন্ন ধরণের ফসল বপনের প্রস্তুতি নিচ্ছিল কৃষকরা। এসময়ে আবারও বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা চাষাবাদ নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31