IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> পাবনায় জাল জন্ম ও নাগরিকত্ব সনদ, পাসপোর্টসহ প্রতারক গ্রেপ্তার

পাবনায় জাল জন্ম ও নাগরিকত্ব সনদ, পাসপোর্টসহ প্রতারক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পাবনার কার্যালয়ের বিশেষ অভিযানে জাল জন্ম ও নাগরিকত্ব সনদ, জাল পাসপোর্ট, জাল দলিল তৈরির সীলমোহর এবং নগদ ১ লক্ষ ৬০ হাজার ৭শ ১৫ টাকাসহ রাজিব কুমার সরকার ওরফে কল্লোল (৪১) নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রতারক পাবনা শহরের দিলালপুর মহল্লার নবাব সিরাজদৌলা সড়কের মৃত প্রদীপ কুমার সরকারের ছেলে।

মঙ্গলবার দুপুরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পাবনা কার্যালয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে (সিআইডি) পাবনা কার্যালয়ের সিনিয়র সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দীর্ঘ অভিযান চালিয়ে প্রতারক রাজিব কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৭১টি বিভিন্ন ব্যক্তির নামে জাল জন্ম সনদ, বিভিন্ন জনপ্রতিনিধির সীলমোহর ও স্বাক্ষরযুক্ত নাম ঠিকানা বিহিন ৩৬টি নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, অবৈধকাজে ব্যবহৃত ১০টি জাল পাসপোর্ট, জাল দলিল তৈরির ০৫টি সীলমোহর, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, দুইট মোবাইল ফোন এবং নগদ ১ লক্ষ ৬০ হাজার ৭শ ১৫ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও তিনি জানান, প্রতারক রাজিব কুমার দীর্ঘদিন যাবৎ টাকার বিনিময়ে বিভিন্ন বিষয়ে জাল জিনিসপত্র তৈরির মাধ্যমে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা রুজু করে পরবর্তীতে আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31