ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে পানিতে ডুবে রুকসানা নামে ৯ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হঠাৎপাড়ায় এঘটনা ঘটে। মারা যাওয়া ওই শিশু ওই মহল্লার আঃরাকিবের মেয়ে।
স্থানীয়রা জানায়, ওই শিশু টি দিনের কোন এক সময় বাড়ির পাশ্ববর্তী পুকুরে ডুবে যায়। পরে প্রতিবেশীরা ওই পুকুর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে। এদিকে বুধবার সকালে তার দাফন সম্পন্ন করতে গেলে পুলিশ অভিযোগের প্রেক্ষিত তার লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আঃবারী জানান, শিশুটির মৃত্যু নিয়ে প্রশ্ন দেখা দেয়ায় লাশের ময়নাতদন্ত করতে হচ্ছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


