ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে খালের পানিতে ডুবে সুমাইয়া নামের দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সুমাইয়া ঐ এলাকার সুমন হোসেনের মেয়ে।
স্বজনরা জানায়, সুমাইয়া বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে সবাই। পরে বাড়ির সামনে খালে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছের লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news