ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ১২০৪৮/১৪ এর( ত্রি- বার্ষিক) সম্মেলনে কাহালু উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হন ফারুকুজ্জামান (পলাশ), সাধারণ সম্পাদক শ্রী পীযুষ মুখার্জী, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, তায়েজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী বিভাগীয় সভাপতি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।
বিশেষ অতিথি ছিলেন, বগুড়া জেলা শাখার আহ্বায়ক নূরুল আলম, বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া (রয়েল)।
সম্মেলনে সভাপতিত্ব করেন, ফারুকুজ্জামান (পলাশ) ও সঞ্চালনায় ছিলেন, মোকাররম হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা শাখার নেত্রী স্থানীয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।


