ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটে করোনায় ক্ষতিগ্রস্থ্য হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে জেলার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে ভারতের রাষ্ট্রীয় ব্যাংক ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অর্থায়নে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশের উদ্যোগে ৪৯০ জন দুঃস্থের প্রত্যেককে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ৫ কেজি আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন্ত ঘোষ, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিলেশনশিপ ম্যানেজার দীপংকর বড়ুয়া, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, বুরো বাংলাদেশের হিসাব ও অর্থ বিভাগের প্রধান আব্দুল হালিম, বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালাম সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।


