IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

ঝালকাঠিতে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম, ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে সমাজ বিরোধী কাজ করতে অস্বীকার করায় আবুল হোসেন তালুকদার ওরফে আবুকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার সকালে আবুর ছোট বোন সনিয়া বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সনিয়া বেগম এবং আবুল হোসেন তালুকদার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার আনসার তালুকদারের সন্তান।

মামলা সূত্রে জানা গেছে, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীরা তাদের সাথে দলভূক্ত হয়ে আবুকে সন্ত্রাসী, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ মাদক ব্যবসায় জড়িত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিলেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আবুকে বিভিন্ন সময় তারা খুন জখমের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন ৫ সেপ্টেম্বর’২১ রোববার রাত ৮টার দিকে চিংড়ি মাছ এবং কবুতর দেয়ার কথা বলে আসামিদের একজন আবুকে পাঠায় নৈকাঠি স্ট্রীল ব্রীজে সংলগ্ন মোল্লা বাড়িতে। সেখানে রাস্তায় হত্যার উদ্দেশ্যে আগে থেকেই ওত পেতে থাকা অন্য আসামিরা দেশীয় অস্ত্র চাপাতী, রামদা, চাইনিজ কুড়াল, দাও নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আবুর শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। এতে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় আবুলের এক হাত ও দুই পা।

আরও জানা যায়, আসামিরা আবুর মৃত্যু নিশ্চিত হয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ সময় আবুর সাথে থাকা স্বর্ণের চেইন ও নগদ টাকাও নিয়ে যায় সন্ত্রাসীরা। ঐ রাতে রিক্সা চালক ফারুক আবুকে রক্তাক্ত জখম অবস্থায় দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে রাতেই আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। এসময় আবুর ডান পা ও ডান হাত রাখা যাবেনা বলেও ডাক্তাররা মন্তব্য করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31