ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) আত্রাই : আত্রাইয়ে বড়সাঁওতা উচ্চ বিদ্যালয়ের দ্বি-তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপজেলার ৫নং বিশা ইউনিয়নের বড়সাঁওতা উচ্চ বিদ্যালয়ের দ্বি-তলা ভবনের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই -রাণীনগর) আসনের সাংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এমপি।
উদ্বোধন শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন হেলাল এমপি শিক্ষার মানোন্নয়নের গুরুত্বরোপ করেন।
আনোয়ার হোসেন হেলাল এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছেন।
তাঁর বলিষ্ঠ নেতৃত্বে করোনা মহামারিতে বিশ্বের উন্নত রাষ্ট্রের তুলনায় বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুর হার সহনীয় পর্যায়ে রেখেছেন।
১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে ক্লাস নেয়ার সিদ্ধান্ত অত্যন্ত সাহস ও দৃঢ মনোবলের পরিচয় বহন করে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামিম উল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,ওসি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহ সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, যুবলীগ সভাপতি শেখ হাফিজুল ইসলাম, বিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।


