IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> মান্দায় জমি নিয়ে সংঘর্ষ আহত ৯

মান্দায় জমি নিয়ে সংঘর্ষ আহত ৯

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উভয়পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের দোসতি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, আনোয়ার হোসেন লিটন (৩০), ফজলুর রহমান (৫৮), ইয়াছিন আলী (৪০), জাকির হোসেন (২৮), সুফিয়া বিবি (৪৫), রিয়াজ উদ্দিন (৬৫), নাদিরুজ্জামান (১৫), রেজাউল ইসলাম (৩৫) ও আশিকুর রহমান (৩৭)।

স্থানীয়রা জানান, দোসতি গ্রামের অহিদুর রহমান গংদের সঙ্গে জমি নিয়ে ইয়াছিন আলী গংদের বিরোধ চলছিল। সম্প্রতি অহিদুর রহমান গংদের ভোগদখলীয় কিছু সম্পত্তি ইয়াছিন আলী গংরা জবরদখল করে নেন। এনিয়ে রোববার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে উভয়পক্ষের নয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আনোয়ার হোসেন লিটন ও ইয়াছিন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী অহিদুর রহমান শাহানা জানান, ‘দোসতি মৌজার কবলাকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে আমরা ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ ইয়াছিন আলী সম্প্রতি বাঁশ-কাঠ ও খড়ের পালা দিয়ে ৪ শতক সম্পত্তি দখল করে নেন। সেগুলো সরাতে গেলে ইয়াছিন আলী ও তাঁর লোকজন হাঁসুয়া দিয়ে কুপিয়ে কয়েকজনকে আহত করে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘প্রতিপক্ষের লোকজন নিজেরাই খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে আমাদের ফাঁসানোর অপচেষ্টা করেছে।’

এ বিষয়ে প্রতিপক্ষ ইয়াছিন আলী জানান, বিবাদমান জমি নিয়ে ২০০১ সাল থেকে মামলা মোকর্দ্দমা চলছে। একাধিকবার সালিসও হয়েছে। তবে কোন নিস্পত্তি হয়নি। হঠাৎ করেই রোববার সকালে অহিদুর রহমান গংরা বিবাদমান সম্পত্তির দখল নিতে আসলে সংঘর্ষ বাধে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই থানায় এজাহার করেন নি। এজাহার পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31