IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সকে ৩ বছরের নেয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৪দফা দাবি বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা কমিটির আহবায়ক মেহদী খান, কমিটির সদস্য সচিব ফিরোজ হোসেন, যুগ্ম-সদস্য সচিব রকিবুল ইসলাম, আবুল খায়ের, আইডিইবির জেলা সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক সত্যজিৎ রায় প্রমূখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল ব্লিডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ গেজেট প্রকাশ করতে হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সের মেয়াদ হ্রাসের উদ্যোগ বন্ধ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত ৪ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

এছাড়া আর্ন্তজাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রুপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ, বিএনবিসি-২০২০’র জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সমাধানে এগিয়ে আসতে হবে।

শেষে এর প্রতিকার চেয়ে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা, অর্থ, জনপ্রশাসন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31