IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে এসিড নিক্ষেপে গৃহবধূসহ আহত ৪, স্বামী-সতীন আটক

রাণীনগরে এসিড নিক্ষেপে গৃহবধূসহ আহত ৪, স্বামী-সতীন আটক

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে এসিড নিক্ষেপে গৃহবধু পাতাসি বিবি (২৭) সহ ৪জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাতাসি উপজেলার আতাইকুলা মধ্যপাড়া গ্রামের মজনুর রহমানের মেয়ে। এঘটনায় স্থানীয়রা পাতাসির স্বামী-সতীনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে আতাইকুলা মধ্যপাড়া গ্রামে।

পাতাসির ফুফাতো বোন শাপলা বিবি ও আহত খাদিজার দাদা মুজাম হোসেন বলেন, আত্রাই উপজেলার আন্দার কোটা গ্রামের আব্দুল করিমের ছেলে ওসমান আলী (৩৩) প্রথম স্ত্রী থাকাকালে গত ৩বছর পূর্বে সৌদি প্রবাসী পাতাসি বিবি (২৭)কে দ্বীতিয় বিয়ে করে। এর কিছু দিন পর পাতাসি বিবি আবারো সৌদি আরবে চলে যায়। দ্বিতীয় বিয়ের পর থেকে তাদের সংসারে দ্ব›দ্ব চলে আসছিল। এরপর গত ৯ সেপ্টেম্বর পাতাসি বিবি সৌদি আরব থেকে বাড়ীতে আসলে গত মঙ্গলবার রাতে স্বামী ওসমান আলী পাতাসির বাড়ীতে আসে। এরই মধ্যে খবর পেয়ে ওসমানের প্রথম স্ত্রী নার্গিস বিবি (২৮)ও বৃহস্পতিবার দুপুরে চলে আসে। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে নার্গিস বিবি ভ্যানিটি ব্যাগ থেকে এসিডের বোতল বের করে সতীন পাতাসির উপর নিক্ষেপ করে। এসময় পাতাসি এবং প্রতিবেশি সাগরের মেয়ে খাদিজা আক্তার (৭), ইন্তাজ আলীর মেয়ে রিতা আক্তার (১৩) ও আজিজুর রহমানের ছেলে আকাশ হোসেন (৮) আহত হয়। আহতদের মধ্যে সঙ্গে সঙ্গে পাতাসি ও খাদিজাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা দেখে সেখান থেকে নওগাঁ হাসপাতালে পাঠানো হয়। এসময় স্থানীয় লোকজন স্বামী ওসমান আলী ও সতীন নার্গিস বিবিকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল থেকে ওসমান ও নার্গিসকে আটক করে থানায় নিয়ে যায়।

রাণীনগর হাসপাতালের কর্মকর্তা কেএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, এসিড দগ্ধ দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরিস্থিতি দেখে নওগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ওসমান ও সতীন নার্গিসকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31