IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ত্রাণ নিতে এসে হয়রানীর শিকার আবেদনকারীরা

বদলগাছীতে ত্রাণ নিতে এসে হয়রানীর শিকার আবেদনকারীরা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ‘জাতীয় তথ্য বাতায়ন কলসেন্টার ৩৩৩’ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা নিতে গিয়ে অসহায়রা হয়রানীর স্বীকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলায় খাদ্য সহায়তা নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কেউ কেউ খাদ্য না পেয়ে অবশেষে ফিরে যেতে হয়েছে।

জানা গেছে, খাদ্য সহায়তা চেয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ‘৩৩৩’ নম্বরে ফোন করে অসহায়রা। পরে উপজেলা ইউএনও অফিস থেকে অসহায়দের ফোন করে উপজেলায় আসতে বলা হয়। এরপর গত ১৩ সেপ্টেম্বর উপজেলা চত্ত¡রে সকালে ত্রাণ নিতে এসে প্রায় অর্ধশত পুরুষ ও মহিলা। কিন্তু বেলা ৪ টা পর্যন্ত তাদের কোন খাদ্য সহায়তা দেওয়া হয়নি। পরে বিকেল ৫ টার দিকে ত্রাণ নিতে আসা মাত্র ২৮ জন ব্যক্তিকে ত্রাণ দেই। আর বাঁকী লোকেরা ত্রাণ না পেয়ে তাদের ফিরে যেতে হয়েছে।

আরো জানা যায়, ‘৩৩৩’ নম্বরে যারা ত্রাণের জন্য আবেদন করে সেই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আবেদনকারীদের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ একটি তালিকা প্রেরণ করেন জাতীয় তথ্য বাতায়ন সেন্টার। সেই তালিকাটি যাচাই-বাচাই পূর্বক সরবরাহ করতে হবে ত্রাণ। কিন্তু তালিকা আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন যাচাই-বাচাই করে না বলে অভিযোগও রয়েছে।

দেউলিয়া গ্রামের আলিফ উদ্দীনের স্ত্রী বৃদ্ধা আজেদা (৫৯) বলেন, গত ৫ সেপ্টেম্বর উপজেলা থেকে ফোন করে বেলা ১১ টার মধ্যে ত্রাণ নিতে উপজেলায় আসতে বলা হয়। ফোন পাওয়ার পর সময়মতো উপজেলায় আসি। কিন্তু সারাদিন বসে রাখার পর আমাকে বলে ত্রাণ ফুরিয়ে গেছে এবং কয়েকদিন পর আসতে বলা হয়। দুই-তিনবার ঘুরতে হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর আবারো আমাকে আসতে বলা হয়। সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা চত্বরে অপেক্ষা করা হলেও ত্রাণ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আমি আর কখনো ত্রাণ নিতে আসবোনা। তাঁদের আচরন খুব খারাপ।

ত্রাণ নিতে আসা ফাজেদ, শাপলা, আসলাম, আঞ্জুআরাসহ একাধীক ব্যক্তিরা বলেন, ইউএনও অফিস থেকে ফোন দিয়ে আমাদের ১২ টার মধ্যে আসতে বলে। আমরা সময় মতো আসলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আমাদেরকে বসিয়ে রাখা হয়। বসে থেকে থেকে অফিসের লোকদের কাছে আমরা গিয়ে ত্রাণ কখন দিবেন বলে জানতে চাইলে তাঁরা আমাদের সাথে খারাপ আচরণ করে। আমরা গরীব মানুষ মানুষের কাজকর্ম করে খাই। ডেকে নিয়ে এসে এভাবে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে বসে রেখে হয়রানী করা হয়েছে।

ডাঙ্গীসারা গ্রামের লাকী বেগম অভিযোগ করে বলেন, বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও অফিস থেকে ফোন করে বৃহস্পতিবার ত্রাণ নিতে উপজেলায় আসতে বলা হয়। ফোন পেয়ে বৃস্পতিবার দুপুরে ত্রাণ নিতে আসি। কিন্তু আমাকে ত্রাণ না দিয়ে খারাপ ব্যবহার করে বলেন পরে আবার জানানো হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুর রহমান বলেন, ৩৩৩ শে যারা ফোন করে খাদ্য সহায়তা চায় তাঁদের ফিরতি তালিকা আসার পর যাচাই-বাচাই পূর্বক তাঁদেরকে ত্রাণ দিতে হবে। কারন যারা ফোন করে খাদ্য সহায়তা চান তারা যে সবাই ত্রাণ পাবে এমন কথা নয়। কারণ অনেকেই বাড়িতে চাল রেখে খাদ্য নেওয়ার জন্য ফোন দেই। কারণ যাদের বাড়িতে ২০ কেজি চাল থাকবে তারা এই খদ্য সহায়তা পাবেনা। তিনি আরো বলেন, আমি অতিরিক্ত দ্বায়ীত্বে থাকার করণে বিষয়টি সম্পর্ণরুপে ইউএনও স্যার দেখেন। তিনিই বিষয়টি ভালো বলতে পারবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের সাথে কথা বললে তিনি বলেন, ৩৩৩ শে ফোন দেওয়া ব্যক্তিদের আমরা যাচাই করে ত্রাণ দিই।

কিন্তু ত্রাণ নিতে আসা ব্যক্তিরা বলেন, আমাদের কোন যাচাই-বাচাই করা হয়নি বলে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা ফোন করে ইউনিয়ন মেম্বার-চেয়ারম্যানের কাছ থেকে খোঁজ নেই।

অভিযোগকারী ব্যক্তিরা বলেন, আপনার অফিস থেকে ফোন করে তাঁদেরকে ত্রাণ নিতে আসতে বলা হয়েছে বলে অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন কোন ব্যক্তি ত্রাণ পাননি সেই তালিকা নিয়ে আপনি অফিসে আসেন আমি দেখবো বলে ফোন কেটে দেন।

এলাকার সচেতন মহল বলেন, গরীব মানুষদের ত্রাণ দেওয়ার জন্য ফোন করে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে হয়রানীকরা ঠিক নয়। প্রতিদিনিই আমরা দেখি ত্রাণ নিতে আসা ব্যক্তিদের সকাল থেকে বিকেল পর্যন্ত বসিয়ে রাখতে। কেন এই গরীবদের প্রতি ইউএনওর অবহেলা।

তারা আরও বলেন, এই ইউএনও এখানে যোগদানের পর থেকে আমরা দেখছি তিনি কোন নিয়মকানুনের তোয়াক্কা করেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31