IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করলো বদলগাছী ইউপি চেয়ারম্যান

বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করলো বদলগাছী ইউপি চেয়ারম্যান

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাাঁ বদলগাছী উপজেলার ৪নং মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ হোসেন কর্তৃক বীরমুক্তিযোদ্ধা ও একই ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার মতিয়ার রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর মিঠাপুর ইউপির চেয়ারম্যান কাবিখা প্রকল্পের ৫ মেঃ টঃ চাল মেম্বার হারুনুর রশিদ এবং মেম্বার মামুনুর রশিদের মধ্যে প্রকল্পটি ৬০ হাজার টাকায় ক্রয় করার জন্য করায় তর্ক-বিতর্ক শুরু হয়। তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে মুক্তিযোদ্ধা ও মেম্বার মতিয়ার রহমান উক্ত টাকায় প্রকল্পটি ক্রয় করতে চাইলে চেয়ারম্যান ফিরোজ হোসেন তার উপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান মেম্বার হারুনুর রশিদ ও মেম্বার মামুনুর রশিদকে হুকুম দেন ঐ মুক্তিযোদ্ধা মেম্বার মতিয়ার রহমানকে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দিন। হুকুম পেয়ে উক্ত দু’জন মেম্বার তাকে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেই।

বীরমুক্তিযোদ্ধা ও মেম্বার মতিয়ার রহমান বলেন, দু’জন মেম্বার প্রকল্পটি ৬০ হাজার টাকা ক্রয় করার জন্য তর্ক-বিতর্ক শুরু করলে আমি উক্ত টাকায় প্রকল্পটি নিতে চাইলে চেয়ারম্যান ফিরোজ হোসেন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এবং চেয়ারম্যানের নির্দেশে মামুনুর রশিদ ও সাইদুর রহমান হেলমি মেম্বার আমাকে জাপটে ধরে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দিয়েছে।

ইউপি চেয়ারম্যান কর্তৃক একজন মুক্তিযোদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজ, লাঞ্ছিত ও কটাক্ষ করা মানে দেশের সকল মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করা হয়েছে। আমি বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি।

এ বিষয়ে মিঠাপুর ইফপির চেয়ারম্যান ফিরোজ হোসেন বলেন, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ বা লাঞ্ছিত করার মতো কোনও ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র নিকট আপনার বিরূদ্ধে অভিযোগ করা হয়েছে কেন প্রশ্ন করলে তিনি বলেন, সে যত অভিযোগ করতে পারে করুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31