IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাণীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ট্রাকের ধাক্কায় জয়েন উদ্দিন (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়া তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী সাজ্জাত হোসেন (৫০) গুরুতর আহত হন। আহত সাজ্জাদ হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার সদরের মেইন সড়কে হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়েন উদ্দিন সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও আহত সাজ্জাদ হোসেন রাজাপুর গ্রামের হবি মিনার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনের শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে আত্মীকে দেখতে জয়েন উদ্দিনকে নিয়ে মোটরসাইকেল যোগে রাণীনগর হাসপাতালে যান। দেখা শেষে হাসপাতালের গেটের সামনে সড়কের পাশে তারা দুইজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় হটাৎ করে আত্রাই থেকে নওগাঁর দিকে একটি ট্র্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় হাসপাতাল গেটের সামনে সড়কে তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালক জয়েন ও আরোহী সাজ্জাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়েন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সাজ্জাদকে হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রাণীনগর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। এব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তারা উভয়ে আপোষ হয়েছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31