IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে কবরস্থান দখলের অভিযোগ

নিয়ামতপুরে কবরস্থান দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁ নিয়ামতপুরে ভূয়া পত্তনী দলিল করে কবরস্থান দখলের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামের অনেক পুরোনো একমাত্র কবরস্থান একই গ্রামের মৃত- অবির উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার ১৯৭৪ সালে একটি ভূয়া পত্তনী দলিল করে দখলের চেষ্টা করছে। আব্দুস সাত্তার ১৯৭৪ সালের পত্তনী কেস নং ৫৮৬/৭৩ এর মাধ্যমে ৭০৪৩ নং পত্তনী দলিল করে তা গোপন রাখে। সম্প্রতি আব্দুস সাত্তার সেই দলিল বের করে গ্রামের একমাত্র করবস্থান দখলের চেষ্টা করছে।

গ্রামের অধিবাসী মোখলেছার রহমান বলেন, আব্দুস সাত্তার দীর্ঘদিন মসজিদের সরদারের দায়িত্ব পালন করেন। সে সময় মসজিদের অর্থায়নে করবস্থানে আম গাছ লাগানো হয়। এখন বিভিন্ন অনিয়মের কারণে তাকে মসজিদের সরদারের দায়িত্ব থেকে অব্যাহতি দিলে সে এখন সেই আমগাছসহ করবস্থান দখলের চেষ্টা করছে। কবরস্থানে গ্রামের অনেক মানুষের করব রয়েছে।

আরেক বাসিন্দ কামরুজ্জামানা বলেন, আমরা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন দিলে তারা এসে দেখে মাপ করে করবস্থানের এরিয়া নির্ধারণ করে ঘিরে দিতে বলেন এবং সাইন বোর্ড লাগিয়ে দিতে বলেন। আমরা সাইন বোর্ড লাগালে আব্দুস সাত্তার কিছু লাঠিয়াল বাহিনী নিয়ে এসে সে সাইন বোর্ড তুলে ফেলে।

গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী ফরিদা বেগম বলেন, আমাদের বিভিন্ন মামলার হুমকি প্রদান করে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি কবরস্থান উদ্ধারের জন্য।

দছির উদ্দিন বলেন, আমরা তহসিল অফিস, সাব- রেজিষ্ট্রি অফিসে গিয়ে তার করা পত্তনী দলিলের খোজ করি। গিয়ে কোন তথ্য পাই নাই। সে সম্পূর্ণ জাল দলিল করেছে।

খাইরুল ইসলাম বলেন, আব্দুস সাত্তারের জন্ম ৬৯ সালে তাহলে কিভাবে ৭৪ সালে তার নামে দলিল হয়?

করবস্থান দখলের চেষ্টাকারী আব্দুস সাত্তার বলেন, আমি ১৯৭৩ সালে এস এ ১ নং খাস খতিয়ানভুক্ত ১৯১ নং দাগ রকম ভিটা পত্তনের জন্য আবেদন করলে সরকার বাহাদুর ৫৮৬ নং পত্তনী কেস মুলে ৭০৪৩ নং দলিল করে আমার নামে পত্তন করে দেয়। আমি সেই দলিল মূলে আমি জায়গাটি দখল করছি।

নিয়ামতপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অলক কুমার জানান, আমরা আবেদন পেয়েছি। পত্তন বাতিলের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31