ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার ৩ কোটি ৪৭ লক্ষ ২৪ হাজার ৩৯৫ টাকা ব্যয়ে ৪ টি রাস্তা ও ১ একটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে এ কাজগুলোর উদ্বোধন করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন এবং গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ অন্যরা।
রহনপুর পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের জালিবাগান থেকে ওয়েষ্ট মোড় পর্যন্ত ৩৫০ মিটার, মাদ্রাসাপাড়ায় ২৭০ মিটার, ইসলাম নগর হইতে খাড়িপাড়া পর্যন্ত ৬০০ মিটার, নুনগোলা বাসস্ট্যান্ড হইতে খয়রাবাদ পর্যন্ত ১২০০ মিটার সড়ক সংস্কার কাজ ও কলেজমোড় হইতে জনকল্যাণ মোড় ৮৫০ পর্যন্ত নির্মাণ করা হবে।
উল্লেখ্য, এলজিইডির গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রহনপুর পৌরসভা কাজগুলো বাস্তবায়ন করছে।


