ধূমকেতু প্রতিবেদক, পাবনা : রোববার সন্ধায় পাবনা সুজানগর উপজেলা হাটখালী গ্রামে আকবরের মোড় নামক এলাকা হতে ফারুক হোসেনের একটি (টিভিএস স্টাইকার) মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে অত্র এলাকার সন্ত্রাসী খোকন সেখ।
এলাকাবাসি জানায়, খোকন সেখ দীর্ঘদিন যাবৎ এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসী কায়েম করে আসছে, তার ভয়ে কেউ মামলা করতে সাহস পায় না। পুলিশ ধরলেও বেশি সময় থানায় আটকে রাখতে পারে না।
এ বিষয়ে সুজানগর থানার অফিস্যার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আমি নিজেই ঘটনাস্থলে গিয়াছিলাম, আমি শুনিছি এলাকাবাসী খোকন সেখের বিরুদ্ধে মামলা করতে সাহস পায় না। ফারুক নিজেও মামলা করতে নারাজ, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।


