ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এ সভায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি আলী হাসান, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ।
সভায় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, সাংগঠনিক সম্পাদক মুক্তারিন জাহিদ সরকার, আওয়ামী লীগ নেতা মহসিন আলী, শাহজাহান আলী, আকবর হোসেন, খোরশেদ আলম, নাজমুল হুদা, মজনুর রহমান, আফতাব আলী ও আব্দুর রাজ্জাক প্রমুখ।


